নিহত যুবকের দেহে ৬-৭টি গুলির চিহ্ন রয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ১৩:২৩ আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৬:৫১

নিহত যুবকের লাশ ঢামেকে নেওয়া হচ্ছে

রাজধানীর খিলগাঁওয়ে শেখের জায়গা এলাকায় র‌্যাবের চেকপোস্টে হামলাকারী যুবকের শরীরে ৬-৭টি গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন সিআইডির ক্রাইম সিন ইউনিটের সিনিয়র এএসপি আব্দুস সালাম। শনিবার সকালে ঘটনাস্থলে থেকে আলামত সংগ্রহ করেন ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। দুপুরে তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

নিহত যুবকের দেহে ৬-৭টি গুলির চিহ্ন রয়েছে

সিনিয়র এএসপি আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, ‘আমরা লাশের ডিএনএ-এর  নমুনা সংগ্রহ করেছি। লাশের গায়ে ৬/৭টি গুলির চিহ্ন পেয়েছি। বোমা নিষ্ক্রিয়স্থল থেকেও আমরা আলামত সংগ্রহ করেছি।’

এদিকে, সাড়ে ১২টার দিকে খিলগাঁও থানা পুলিশ গাড়িতে করে ওই যুবকের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য তার লাশ নিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে ক্রাইম সিন

শনিবার সকালে র‌্যাব-৩ এর সিও লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ জানান, ভোর পৌনে ৫টার দিকে ২০-২৫ বছর বয়সী মোটরসাইকেল আরোহী ওই যুবককে সন্দেহ হলে চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যরা তাকে থামার সিগন্যাল দেয়। সে না থামায় তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিল সে বিষয়ে আমাদের কিছু জানা নেই।নিহত যুবক জঙ্গি কিনা এটা তারা এখনও নিশ্চত নন তারা।

নিহত যুবকের দেহে ৬-৭টি গুলির চিহ্ন রয়েছে

রামপুরা-ডেমরা স্টাফ কোয়ার্টার সড়কের মেরাদিয়া থেকে আড়াই কিলোমিটার দূরে মোস্তাক মাঝি মোড়ের আমিন মোহাম্মদ হাউজিংয়ের শেখের জায়গা সড়কের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে। যে এলাকায় ও ঘটনা ঘটেছে তার আশেপাশে তেমন বসতি নেই। ঘটনাস্থলের কাছে শুধু একটি টিনের ঘর। আর রাস্তার পাশে র‌্যাবের একটি চেকপোস্ট রয়েছে।

ছবি: নাসিরুল ইসলাম।

/এআরআর/এসটি/

আরও পড়ুন:

হামলাকারীর মোটরসাইকেলে নেই নম্বরপ্লেট

হামলাকারীর দেহে বিস্ফোরক বাঁধা রয়েছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন
চট্টগ্রামে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন
শুধু সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
শুধু সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
বিকেলে খেলতে বেরিয়েছিল দুই শিশু, সন্ধ্যায় পুকুরে মিললো মরদেহ
বিকেলে খেলতে বেরিয়েছিল দুই শিশু, সন্ধ্যায় পুকুরে মিললো মরদেহ
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’