খিলগাঁও হামলাকারীর সঙ্গেও রয়েছে ব্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ০৯:২৬ আপডেট : ১৮ মার্চ ২০১৭, ০৯:৩০

খিলগাঁও হামলাকারীর সঙ্গেও রয়েছে ব্যাগ

খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলাকারীর মৃতদেহের পাশেও একটি ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগের মধ্যে কি আছে তা এখনও জানা যায়নি। হামলাকারীর দেহে বিস্ফোরক বাঁধা আছে বলেও র‌্যাব সূত্রে জানা গেছে জানা গেছে। র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কমকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আশেপাশে ঘিরে রেখেছে। র‌্যাবের মিডিয়া উইং পরে এ বিষয়ে গণমাধ্যমে জানাবে।  

র‌্যাব-৩-এর সিও লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘হামলাকারীর বডির সঙ্গে বিস্ফোরক রয়েছে। তা নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। আমাদের বোম ডিসপোজাল টিম কাজ করছে।’

শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় র‌্যাবের চেকপোস্টে অজ্ঞাত পরিচিত দুর্বৃত্ত হামলার চেষ্টা চালিয়েয়েছে। বিস্ফোরকসহ মোটরসাইকেলে করে এক দুর্বৃত্ত চেকপোস্টে প্রবেশের চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ওই দুর্বৃত্তরা গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন। তাদের মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এর আগে শুক্রবার (১৭ মার্চ)রাজধানী আশকোনায় র‌্যাবের নির্মাণাধীণ সদর দফতরে এক আত্মঘাতী হামলাকারী হামলা চালায়। ওই হামলাকারীর মৃতদেহের পাশ থেকেও একটি ব্যাগ উদ্ধার করা হয়। তবে ব্যাগে কি আছে তা জানা যায়নি।  

/এআরআর/এসটি/এফএস

আরও পড়ুন:

খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা, হামলাকারী নিহত

হামলাকারীর দেহে বিস্ফোরক বাঁধা রয়েছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বন্ধে’র রাজনীতি: শ্বাস বন্ধ হতে আর কত বাকি? 
‘বন্ধে’র রাজনীতি: শ্বাস বন্ধ হতে আর কত বাকি? 
একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 
একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 
অবশেষে নিজ ঘাঁটিতে ফিরলো মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
অবশেষে নিজ ঘাঁটিতে ফিরলো মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
নতুন ২০০ ট্রলি যুক্ত হলো শাহজালালে, এবার কি সংকট কাটবে
নতুন ২০০ ট্রলি যুক্ত হলো শাহজালালে, এবার কি সংকট কাটবে
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’