খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা, হামলাকারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ০৮:৩৩ আপডেট : ১৮ মার্চ ২০১৭, ০৮:৫৪

খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা

আবারও র‌্যাবের ওপর হামলার চেষ্টা হয়েছে। এবার খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় র‌্যাবের চেকপোস্টে অজ্ঞাত এক দুর্বৃত্ত হামলার চেষ্টা করে। তবে র‌্যাব সদস্যরা তাকে প্রতিহত করেছে।মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে র‌্যাব এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়েছে, শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে বিস্ফোরকসহ মোটরসাইকেলে করে এক দুর্বৃত্ত চেকপোস্টে প্রবেশের চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ওই দুর্বৃত্তরা গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছে। তাদের মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের আশেপাশের এলাকা সিল করে দিয়েছে। ঘটনাস্থলে মিডিয়াকে ব্রিফ করবে র‌্যাব।   

শুক্রবার দুপুরে আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলার পর এ ঘটনা ঘটলো।

/এনএল/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেয়ের জন্য কেক কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সৌদিপ্রবাসী
মেয়ের জন্য কেক কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সৌদিপ্রবাসী
‘বন্ধে’র রাজনীতি: শ্বাস বন্ধ হতে আর কত বাকি? 
‘বন্ধে’র রাজনীতি: শ্বাস বন্ধ হতে আর কত বাকি? 
একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 
একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 
অবশেষে নিজ ঘাঁটিতে ফিরলো মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
অবশেষে নিজ ঘাঁটিতে ফিরলো মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’