‘সাংবাদিকদের স্বাধীনতা বাধাপ্রাপ্ত হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ১৭:৪৩আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৭:৫২

মনজুরুল আহসান বুলবুল ‘‘৩২ ধারায় ‘গুপ্তচর বৃত্তি’ শব্দ বাদ দিয়ে পুরনো আইন ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টকে’ই আনা হলো। অফিসিয়াল সিক্রেসি ধারাটি নিয়ে সরকার কর্তৃপক্ষ বলছে, এটার অপপ্রয়োগ হওয়ার আশঙ্কা নেই। কিন্তু আমরা দেখছি- সাংবাদিকদের সাংবাদিকতার স্বাধীনতাই বাধাপ্রাপ্ত হবে। অপপ্রয়োগ তো পরের বাধা।’’ ‘ডিজিটাল নিরাপত্তা আইনের এপিঠ-ওপিঠ’ শীর্ষক বৈঠকিতে একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল এসব কথা বলেন। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে মঙ্গলবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে চলছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মনজুরুল আহসান বুলবুল বলেন,‘অনলাইন নিউজ পোর্টাল কিন্তু এখনও গণমাধ্যম হিসেবে অন্তর্ভুক্ত নয়। সরকার চাচ্ছে একটি নিতীমালা করে অনলাইনকে গণমাধ্যমের নীতিমালায় অন্তর্ভুক্ত করতে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খসড়া যখন প্রণয়ন করা হলো, তখন থেকে গোটা প্রক্রিয়া নিয়েই হতাশা কাজ করছে আমাদের মধ্যে। যখন এটার খসড়া হলো তখন আমাদেরকে বলা হলো সংসদীয় কমিটিতে আমাদের মতামত জানাতে। আমরা জানালাম। পরে বিল পাস হওয়ার আগে তিনটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দুটি বৈঠক হওয়ার পর সর্বশেষ বৈঠকটি আর হলো না। তার আগেই বিল পাস করা হলো। আমি মনে করি তৃতীয় বৈঠক হলেই এই আপত্তিগুলোর সমাধান হয়ে যেতো।’

তিনি বলেন, ‘বিল পাস হয়ে যাওয়ার পরে তিন মন্ত্রী আবার এটা নিয়ে আলোচনা করছেন। কিন্তু এটা তো বিল পাস হওয়ার আগে হওয়ার কথা ছিল।

মনজুরুল আহসান বুলবুল আরও বলেন, ‘আমরাও চাই দেশের স্বার্থে আইনটি হোক। আমরাও এটাকে শতভাগ সমর্থন করি। কিন্তু আইনটি সংবাদ মাধ্যম বা মূল ধারার সাংবাদিকদের ওপর যেন অপপ্রয়োগ না হয়, সেদিক বিবেচনা করেই একটি পদ্ধতি রাখা হোক। সাংবাদিকদেরকে জনস্বার্থে কাজের স্বাধীনতা দেওয়া হোক। কিন্তু আইন হওয়ার পর সাংবাদিকদের ওপর অপ্রপ্রয়োগ হলে তারপর ব্যবস্থা নেবেন, এটা তো যুক্তিযুক্ত নয়।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি’র চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

আরও খবর: 

‘এখনও আলোচনার সুযোগ রয়েছে’

‘অনুসন্ধানী সাংবাদিকতা এই ধারার অন্তরায়’

‘ডিজিটাল নিরাপত্তা আইনের এপিঠ-ওপিঠ’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

 

 

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী