‘অনুসন্ধানী সাংবাদিকতা এই ধারার অন্তরায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ১৭:১৫আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৭:১৯

ইশতিয়াক রেজা সারাবাংলা ও গাজী টিভির এডিটর ইন চিফ ইশতিয়াক রেজা বলেন,‘নানা সময় দেশে নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নাসিরনগরের সাম্প্রদায়িক হামলা। কিছুদিন আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয় ঘিরে গুজব ছড়িয়েছে। ফলে সাইবার অপরাধীদেরকে দমন করার জন্য আইন দরকার রয়েছে। তবে সাইবার অপরাধে যারা জড়িত, তারা বেশিরভাগই দেশের বাইরে থাকে। এই সমস্ত অপরাধীদেরকে দমন করা সময়ের দাবি। কিন্তু, ৫৭ ধারা হওয়ার পর তার প্রচুর পরিমাণ অপপ্রয়োগ হলো। সাংবাদিকদের ওপর এই প্রয়োগ বেশি হলো। তখন সাংবাদিকরা এর প্রতিবাদ করলো। কিন্তু, পরে সেটা সংস্কার করে ৩২ ধারা আনার প্রস্তাব হলো আরও ভয়ঙ্করভাবে। এই আইনে কৌশলে সাংবাদিকদের কর্মকাণ্ডকেই গুপ্তচর বৃত্তি বলা হলো। পরে আমাদের দাবি ছিল এই শব্দটি ফেলে দিয়ে সাংবাদিকদের সাংবাদিকতার স্বাধীনতা দেওয়া হোক। কারণ অনুসন্ধানী সাংবাদিকতা এই ধারার অন্তরায়।’

‘ডিজিটাল নিরাপত্তা আইনের এপিঠ-ওপিঠ’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে মঙ্গলবার (২ অক্টোবর)বিকাল সাড়ে ৪টা থেকে চলছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

তিনি আরও বলেন, ‘সেই শব্দটি (গুপ্তচর বৃত্তি) ফেলে দেওয়া হলো ঠিকই, কিন্তু মূল বক্তব্য ঠিকই থাকলো। বর্তমানে এটার বিলও পাস হয়ে গেলো।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি’র চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান, একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। 

আরও খবর: 

‘এখনও আলোচনার সুযোগ রয়েছে’

‘ডিজিটাল নিরাপত্তা আইনের এপিঠ-ওপিঠ’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের