বাংলা একাডমির সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক ও গবেষক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৯, ১৮:৪০ আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৮:৪৩

বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করেন মহাপরিচালক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮ ঘোষণা করা হয়েছে। এবার চারটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে।
এবারের পুরস্কার প্রাপ্তরা হলেন— কবিতায় কবি কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধ গবেষণায় সাংবাদিক আফসান চৌধুরী।
সোমবার (২৭ জানুয়ারি) বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। এসময় উপস্থিত ছিলেন— একাডেমির সচিব আবদুল মান্নান ইলিয়াস, পরিচালক ড. জালাল আহমেদ, পরিচালক মোবারক হোসেন প্রমুখ।
পুরস্কার ঘোষণা করে মহাপরিচালক বলেন, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১০টি বিভাগে দেওয়া হয়। এবারের পুরস্কারের জন্য একাডেমির ২৫ জন ফেলো সদস্য ১০টি বিভাগে পুরস্কার নির্বাচন কমিটির কাছে নাম পেশ করেছিলেন। সাত সদস্যের পুরস্কার নির্বাচন কমিটি চারটি বিভাগে পুরস্কার দেওয়ার জন্য নাম নির্বাচন করে একাডেমির কাছে জমা দিয়েছে। অন্য ছয়টি বিভাগে এবার পুরস্কার দেওয়া হয়নি।’
মহাপরিচালক বলেন, ‘বায়ান্নের পথ ধরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলা একাডেমির আয়োজনে এবারের বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।’ এবারের মেলায় সব মহলের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি জানান, এবারের বইমেলার মূল থিমও বায়ান্ন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্বাচন করা হচ্ছে। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাশ উদ্ধারের পর এক ব্যক্তির বাড়িতে আগুন, হাঁস-মুরগিসহ সবকিছু লুট
লাশ উদ্ধারের পর এক ব্যক্তির বাড়িতে আগুন, হাঁস-মুরগিসহ সবকিছু লুট
ছাত্রদলের মিছিলে কিশোর ‘গ্যাং লিডার রতন’, ছবি ভাইরাল
ছাত্রদলের মিছিলে কিশোর ‘গ্যাং লিডার রতন’, ছবি ভাইরাল
মিরপুরে অফিসে মধ্যরাতে হামলা ও ভাঙচুর, ছোরাসহ আটক ২
মিরপুরে অফিসে মধ্যরাতে হামলা ও ভাঙচুর, ছোরাসহ আটক ২
সৌরবিদ্যুৎ ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সায় কেনা হবে: প্রতিমন্ত্রী
সৌরবিদ্যুৎ ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সায় কেনা হবে: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?