বৈরুত বিস্ফোরণে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৩, আহত ৯৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ২০:০০ আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২০:২২

বৈরুতে বিস্ফোরণ বৈরুতে জোড়া বিস্ফোরণে এখন পর্যন্ত তিন জন বাংলাদেশি শ্রমিক নিহত এবং ২১ জন নৌবাহিনীর সদস্যসহ ৯৯ জন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই তথ্য পাওয়া যায়।

আহতদের মধ্যে নৌবাহিনীর একজনের অবস্থা গুরুতর, এছাড়া বাকিরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে দূতাবাস। গুরুতর আহত নৌবাহিনীর ওই সদস্য হচ্ছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (চিফইআরএ) মো. হারুন উর রশীদ। এই ঘটনায় নিহতরা হচ্ছেন: মেহেদি হাসান, মিজানুর রহমান ও রেজাউল।

এই বিষয়ে লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এখন পর্যন্ত তিন জন মারা গেছে এবং এটি বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। মৃতদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা করছি। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে স্বাস্থ্য, শ্রমসহ আরও কয়েকটি মন্ত্রণালয় ও এজেন্সি থেকে অনুমতি নিতে হয়। এটি করতে ১০ দিনের মতো সময় লাগতে পারে।’

আহতদের বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ৭৮ জন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে বলে জানতে পেরেছি। এরমধ্যে পাঁচ থেকে সাত জন হাসপাতালে আছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।’

গুরুতর আহত বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য আমেরিকান হাসপাতালে আছেন এবং বাকিদের জাতিসংঘের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। এতে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এই ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুুন

বৈরুতে বিস্ফোরণে নৌবাহিনীর ২১ সদস্য আহত

বৈরুতের বিস্ফোরণে ব্যাপক হতাহতের আশঙ্কা

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো বৈরুত

/এসএসজেড/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাম্বলব্র্যাগিং: বিনয় দেখাতে গিয়ে উল্টো বিরক্তির কারণ হচ্ছেন না তো?
হাম্বলব্র্যাগিং: বিনয় দেখাতে গিয়ে উল্টো বিরক্তির কারণ হচ্ছেন না তো?
টিভিতে আজকের খেলা (২২ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ অক্টোবর, ২০২৬)
আত্মীয়ের মুখ চেয়ে সন্তানের নিরাপত্তায় আপস করছেন না তো?
আত্মীয়ের মুখ চেয়ে সন্তানের নিরাপত্তায় আপস করছেন না তো?
বায়ার্ন-আর্সেনাল মহারণে ড্র, রিয়ালের গোল উৎসব
বায়ার্ন-আর্সেনাল মহারণে ড্র, রিয়ালের গোল উৎসব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট