ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো বৈরুত

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ২৩:০৩আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০০:৪৮

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবারের বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। তবে আরব নিউজের খবরে বলা হয়েছে, অনেক হতাহত ও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো বৈরুত
খবরে বলা হয়েছে, দুপুরে রাজধানীর বেশ কিছু এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে। শহরের প্রাণকেন্দ্র থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, তাদের জানালা ভেঙে গেছে এবং ছাদ ধসে পড়েছে।

বিস্ফোরণগুলো বৈরুত বন্দরকে কেন্দ্র করে হলেও কয়েক মাইল দূরের বাড়িঘরের জানালা ভেঙে গেছে। বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড শুরু হয়।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বন্দরে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে।

টুইটারে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, দ্বিতীয় বিস্ফোরণের পর মানুষ চিৎকার করছেন এবং রেস্তোরাঁ ও বাসা থেকে দৌড়ে পালাচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর: বৈরুতের বিস্ফোরণে ব্যাপক হতাহতের আশঙ্কা

/এএ/এমওএফ/
সম্পর্কিত
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
সর্বশেষ খবর
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ট্যুরিস্ট পুলিশের সাবেক এস‌পি আপেল মাহমুদ বরখাস্ত
ট্যুরিস্ট পুলিশের সাবেক এস‌পি আপেল মাহমুদ বরখাস্ত
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা