বৈরুতের বিস্ফোরণে ব্যাপক হতাহতের আশঙ্কা

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ২৩:৩০আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২৩:৫৭

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক হতাহতের আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গোয়েন্দা ও মেডিক্যাল সূত্রের বরাতে জানিয়েছে, অন্তত দশটি মরদেহ বিস্ফোরণের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

বৈরুতের বিস্ফোরণে ব্যাপক হতাহতের আশঙ্কা

মঙ্গলবার বৈরুত বন্দরে বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো রাজধানী। এতে শহরের বিভিন্ন অংশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো শহরজুড়েই কম্পন অনুভূত হয়। বিস্ফোরণস্থলে কয়েক মাইল দূরের ভবনের জানালাও ভেঙে গেছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৈরুতের হাসপাতালগুলোকে আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো বৈরুত

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর বৈরুতে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। গাজি বালকিজ নামের এক ব্যক্তি বলেছেন, অনেক মানুষের হাত-পা ভেঙে গেছে, অনেকের দেহে কাচ বিঁধেছে।

লেবানিজ রেড ক্রস কর্মকর্তা জর্জেজ কাট্টানেহকে উদ্ধৃত করে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আহত ও নিহত মিলিয়ে হতাহত কয়েকশ’।

বৈরুতের গভর্নর মারওয়ান আব্বৌদ জানিয়েছেন, পৌরসভার অন্তত ১০ জন দমকলকর্মী নিখোঁজ রয়েছে। তিনি বলেছেন, এই বিস্ফোরণ হিরোশিমা ও নাগাসাকির কথা মনে করিয়ে দিয়েছে। 

লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন সেনাবাহিনীকে বৈরুতের বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত এলাকায় টহলের নির্দেশ দিয়েছেন। 

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বিস্ফোরণের ঘটনায় বুধবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
সর্বশেষ খবর
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ট্যুরিস্ট পুলিশের সাবেক এস‌পি আপেল মাহমুদ বরখাস্ত
ট্যুরিস্ট পুলিশের সাবেক এস‌পি আপেল মাহমুদ বরখাস্ত
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা