সন্ধ্যার আগেই সবাইকে ঘরে ফিরে যাবার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ১৭:৪৭আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৮:৪৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, টিএসসি, রমনা ও সোহরাওয়ার্দী এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার বিকেলে রমনা বটমূলে পহেলা বৈশাখ-এর অনুষ্ঠান এলাকা ঘুরে দেখে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা চাই পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করে সন্ধ্যার আগেই যেন সবাই ঘরে ফিরে যান। এ জন্য আমরা কিছু বিধি-নিষেধ আরোপ করেছি।
রমনা-শাহবাগ এলাকায় কোনও যানবহন চলবে না জানিয়ে তিনি বলেন, এসব এলাকায় মানুষ পায়ে হেঁটে ‍ঘুরবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেখেছি সারাদেশের মানুষ এ দিন ঘর থেকে বের হয়ে আসেন। বিদেশিরাও এদিন আনন্দ ভাগাভাগি করতে বাইরে বের হয়ে আসেন।

অনেকে বিধি নিষেধের সমালোচনা করছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা আরও বেশি উৎসব করতে চাইবে এটাই স্বাভাবিক। এটা আমাদের সবার উৎসব। কিন্তু নিরাপত্তার দিকটিও আমাদের বিবেচনায় রাখতে হবে। যাতে সকলে নববর্ষ উৎযাপন করতে পারেন আমরা সে ব্যবস্থা করেছি।

গত বছর নারী লাঞ্চনার ঘটনার বিষয়ে তিনি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা আপনারা দেখেছেন।

এ সময় পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক, ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এআরআর/এসএনএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি