বৈশাখের অনুষ্ঠান দেখতে পল্টনে যাবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ১৩:৪২আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৩:৪২

বৈশাখে খালেদা জিয়া (ফাইল ফটো)

পহেলা বৈশাখের দিন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস)। এতে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। ম্যাডাম বিকাল ৪টা নাগাদ সেখানে যেতে পারেন।

ইতিমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠান করতে ডিএমপির অনুমতি চাওয়া হয়েছে।

গত বছরের পহেলা বৈশাখে খালেদা জিয়া

জানা গেছে, খালেদা জিয়ার উপস্থিতিতে কেন্দ্র করে ইতোমধ্যে মহানগরীর সব অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেই সর্বোচ্চ জমায়েত করার নির্দশ দেওয়া হয়েছে।

জাসাস নেতা মনির খান জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট লিখিত আবেদন করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই অনুমতি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়তে পারেন : যেকোনও সময় ছিটকে পড়ার সময় এসেছে সরকারের: রিজভী

গত বছরের পহেলা বৈশাখেও অনুষ্ঠান উপভোগ করতে নয়াপল্টনে হাজির হয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় তার দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত: ছাত্র ইউনিয়ন
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি