চীনে মুসলমানদের হালাল চর্চা না করার আহ্বান প্রত্যাখ্যান হাফিজ সাঈদের

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৬, ১৮:৩৮আপডেট : ৩১ মে ২০১৬, ১৮:৩৮

হাফিজ সাঈদচীনে ইসলাম ধর্ম চর্চা পালন না করার জন্য চীনের আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানভিত্তিক ইসলামি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদ। লাহোরে একটি ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সাঈদ ঘোষণা দিয়েছেন, ইসলামাবাদে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে তিনি প্রতিবাদ করবেন।

হাফিজ সাঈদ এর আগে ভারত, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে বক্তব্য দিলেও এবারই প্রথম তিনি চীনের বিরুদ্ধে বক্তব্য দিলেন। চীন-পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে এটা একটি বিরল ঘটনা।

সাঈদ বলেন, এ ধরনের বক্তব্য দিয়ে পাকিস্তানের জনগণের সঙ্গে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আঘাত করেছেন।

চীনের এ বক্তব্যকে ইসলামি জীবনযাপনের জন্য চালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন সাঈদ। তিনি ইসলামি মূল্যবোধকে আঘাত করা থেকে চীনকে দূরে রাখার পাকিস্তান সরকারকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে ধর্ম বিষয়ক এক সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং মুসলমানদের হালাল খাবার ও পণ্য ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন। চীনের শিনজিয়াং প্রদেশে বসবাসরত মানুষদের ইসলামি চর্চা না করে রাষ্ট্রীয় নীতি মার্কসবাদ পালনের আহ্বান জানানো হয়েছে। সম্মেলনের জ্যেষ্ঠ কমিউনিস্ট নেতারা জিনপিংয়ের বক্তব্যকে সমর্থণ জানিয়েছেন। সম্মেলনে স্পষ্ট করা হয়েছে, চীনে হালাল পণ্য নিষিদ্ধই থাকবে। কারণ এতে ধর্মীয় বিভাজন তৈরি হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
বাংলাদেশ কি চীনের বলয়ে ঢুকে গেছে?
চীন-জাপানসহ অনেক দেশই বিনিয়োগ করতে প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বছরের ১২তম টাইফুনের কবলে চীন, চালু হলো ৩০০ আশ্রয়কেন্দ্র
সর্বশেষ খবর
হেপাটাইটিস থেকে নিরাপদ থাকতে যা করবেন
হেপাটাইটিস থেকে নিরাপদ থাকতে যা করবেন
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
অংশগ্রহণহীন উন্নয়নের সীমাবদ্ধতা 
অংশগ্রহণহীন উন্নয়নের সীমাবদ্ধতা 
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার, মামলা ৪০
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার, মামলা ৪০
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি