১১ বছরের বিক্ষোভের অশ্রুসিক্ত সমাপ্তি

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৬, ১৩:৩৭আপডেট : ৩১ মে ২০১৬, ১৩:৩৭
image

চার্চটি খোলা রাখার আন্দোলনের সমাপ্তি ঘোষণার সময় কেঁদে ফেলেন অনেকে একটি গীর্জা খোলা রাখতে ১১ বছরের বিক্ষোভের অশ্রুসিক্ত সমাপ্তি টানলেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের খ্রিস্ট ধর্মের অনুসারীরা। দীর্ঘদিনের এ দাবি আদায়ে ব্যর্থ হয়ে পরাজয় স্বীকার করে নিয়েছেন সেখানকার প্যারিশনাররা। সমাপ্তি ঘোষণা করেছেন বিক্ষোভের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সে সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
উল্লেখ্য, খ্রিস্ট ধর্মে প্যারিশনার বলা যায় তাদের যারা চার্চের আঞ্চলিক কোনও ইউনিটে থাকেন। ইউনিটগুলোকে বলা হয় প্যারিশ। প্যারিশনাররা সাধারণত সুনির্দিষ্ট কোনও চার্চে প্রায়ই যাতায়াত করেন।
সেন্ট ফ্রান্সেস এক্স ক্যাব্রিনি  চার্চটি খোলা রাখার জন্য দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছেন প্যারিশনাররা। বিপরীতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শুরু করে রোমান ক্যাথলিক আর্কডিওসিজ কর্তৃপক্ষ। আদালতের শরণাপন্ন হন তারা। ম্যাসাচুসেটসের শীর্ষ আদালত এ নিয়ে একটি রুল জারি করে।
২৯ মে চার্চটিতে সর্বশেষ সার্ভিস অনুষ্ঠিত হয়
রুলে বলা হয়, আর্কডিওসিজ কর্তৃপক্ষ ওই প্রপার্টির বৈধ মালিক এবং তারা আইনিভাবেই বিক্ষোভকারীদের উৎখাত করার ক্ষমতা রাখেন। ম্যাসাচুসেটসের আপিল আদালতেও রুলটি বহাল রাখা হয়। এর বিরুদ্ধে প্যারিশনাররা চলতি মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে চূড়ান্ত আপিল জানালে আদালত তা নাকচ করে দেন।
রবিবার চার্চটি খোলা রাখার প্রশ্নে বিক্ষোভের সমাপ্তি টানার ঘোষণা দেওয়া হয়। সে সময় প্যারিশনাররা একে অপরকে জড়িয়ে ধরেন এবং কাঁদতে থাকেন। অন্যদিকে আদালতের নির্দেশ পেয়ে চার্চটি বন্ধ করে দেয় রোমান ক্যাথলিক আর্কডিওসিজ কর্তৃপক্ষ।

আর্কডিওসিজের এক মুখপাত্র বিবিসিকে জানান, তিনি আশা করছেন বিক্ষোভকারীরা ওই এলাকার অন্য কোনও চার্চে প্রার্থনায় অংশ নিতে পারবেন। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
আশ্রয়প্রার্থীদের সরাসরি নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
সেই ‘স্বৈরশাসক’ জেলেনস্কিতে এখন ‘মুগ্ধ’ ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ
সর্বশেষ খবর
সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
গ্যাস সংকটে নাজেহাল দেশ, সমাধান হবে কবে? 
গ্যাস সংকটে নাজেহাল দেশ, সমাধান হবে কবে? 
মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসা ব্যয় সরকারের: স্বাস্থ্যমন্ত্রী
মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসা ব্যয় সরকারের: স্বাস্থ্যমন্ত্রী
নিজের মাকেই নকল মানুষ মনে হয়, আছে এমন মানসিক রোগ
নিজের মাকেই নকল মানুষ মনে হয়, আছে এমন মানসিক রোগ
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা