অনলাইন ছাড়া কোনও গণমাধ্যমের টিকে থাকার সম্ভাবনা নেই

মোস্তাফা জব্বার
১৩ মে ২০১৬, ০৩:২৫আপডেট : ১৩ মে ২০১৬, ০৫:১২

মোস্তাফা জব্বার আমি বিশ্বাস করি বর্তমান সভ্যতাটা দাঁড়িয়ে আছে ইন্টারনেটের ওপর। লেখাপড়া থেকে শুরু করে জীবনধারা, পুরোটাই একদিন ইন্টারনেটভিত্তিক হবে।
সারা দুনিয়ায় গণমাধ্যম অনলাইনে টার্ন নিয়েছে। নিউ ইয়র্ক টাইমস, ইন্ডিপেনডেন্ট, নিউজ উইকের মুদ্রিত সংস্করণ বন্ধ হয়ে গেছে। চালু রয়েছে অনলাইন ভার্সন। এর কারণ হচ্ছে, প্রিন্ট ভার্সনের সার্কুলেশন কমে গেছে, আয় কমে গেছে। তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা চালু রাখবেন কেন। এ কারণে তারা নিউ মিডিয়ার দিকে ঝুঁকেছেন।
আমি টেলিভিশনের কোনও ভবিষ্যৎ দেখি না। আজ  যেমন ঘরে ঘরে টেলিভিশন দেখা যায়, দেখা যায় পরিবারের সবাইকে দল বেঁধে টিভি দেখতে, এক সময় তা হয়ে যাবে ইতিহাস। হয়তো একটি বাসায় একটি টিভিই থাকবে, তাতে থাকবে ইন্টারনেট সংযোগ। স্মার্ট টিভি দিয়েই তখন কাজ চালিয়ে নেওয়া হবে। কারণ তখন সবাই  সংবাদ জানার ও দেখার জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করবেন।
সম্প্রতি দেখতে পাচ্ছি, দেশের অনেক বড় পত্রিকার প্রিন্ট সংখ্যার পাঠকের চেয়ে অনলাইনের পাঠক বেশি। তার অর্থ আমাদের দেশেও অনলাইন সংবাদমাধ্যম জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে। অনলাইন ছাড়া কোনও গণমাধ্যম আগামী দিনে টিকে থাকার কোনও সম্ভাবনা নেই।
বিশ্বব্যাপী অনলাইন গণমাধ্যমের রাজস্ব আয় বেড়েছে। রাজস্ব হলো অর্থনীতির সক্রিয় হাতিয়ার। অনলাইনের আয় বা রাজস্ব বাড়ায় অর্থনীতি শিফট হতে শুরু করেছে। আগামী দিনে অনলাইনে রাজস্বের পরিমাণ আরও বাড়বে।
আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কম। সারাদেশে আমরা এখনও ব্যান্ডউইথ পৌঁছাতে পারিনি। তাই অনলাইনগুলোকে টিকে থাকতে হলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে হবে এবং সবাইকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট দিতে হবে।
লেখক: তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্বআরও পড়ুন: অনলাইন ছাড়া কোনও গণমাধ্যমের টিকে থাকার সম্ভাবনা নেই শুভ জন্মদিন বাংলা ট্রিবিউন   অনলাইন ছাড়া কোনও গণমাধ্যমের টিকে থাকার সম্ভাবনা নেই বর্তমানের অনলাইন ভবিষ্যতের বাতিঘর    অনলাইন ছাড়া কোনও গণমাধ্যমের টিকে থাকার সম্ভাবনা নেই অনলাইন মিডিয়ার শক্তি

 

এপিএইচ/

সম্পর্কিত
বাংলা ট্রিবিউন: ২ বছরজন্মোৎসবে আগত তারকাদের আরও ছবি
বাংলা ট্রিবিউন: ২ বছরতারকাদের সেলফি উচ্ছ্বাস (অ্যালবাম)
বাংলা ট্রিবিউন: ২ বছরকুশীলবরা ঘুরে দাঁড়াও
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী