এএসপি মিজান হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩০ জুলাই দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৭, ১৭:২৫আপডেট : ২২ জুন ২০১৭, ১৭:৪০

এএসপি মিজানুর রহমান তালুকদার হাইওয়ে পুলিশের সহকারী কমিশনার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩০ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর আদালত। রুপনগর থানা পুলিশকে বৃহস্পতিবার (২২ জুন) এই নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক। ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২১ জুন) রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধের বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ঝোপে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ডিএমপির রূপনগর ও সাভার থানা পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।
পুলিশ ধারণা করছে, উত্তরার বাসা থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা এএসপি মিজানকে তুলে নিয়ে হত্যার পর লাশ বেড়িবাঁধে ফেলে যায়। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কারা, কেন তাকে হত্যা করেছে তা জানার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবকটি সংস্থা মাঠে নেমেছে।
এরই মধ্যে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এএসপি মিজানুর রহমানের মরদেহের ময়নাতদন্ত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রভাষক ড. প্রদীপ বিশ্বাস। ময়নাতদন্তে মিজানের শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।

আরও পড়ুন-

স্ত্রীর দেওয়া নতুন জামা পরে বেরিয়েছিলেন এএসপি মিজান

/এসআইটি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি