ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে: ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১৭:৪৮আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৭:৫৭

বনানীর এফ আর টাওয়ারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

বনানীতে আগুন লাগা এফ আর টাওয়ারে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ভবনটিতে আগুন পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে তিনি এ তথ্য জানান।

দেবাশীষ বর্ধন বলেন, ‘এ ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। ভবনের ভেতরে ডেকোরেশনগুলো বেশিরভাগই ফোম ও সিনথেটিক ফাইবার উপাদানের, যে কারণে খুব ধোঁয়া হয়েছে। এর ফলে কাজ করতে আমাদের বেগ পেতে হয়েছে।’

তিনি বলেন, আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। আমাদের ২৫ টি ইউনিট কাজ করছে। এখানে ফায়ার সার্ভিসের ডিজি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র উপস্থিত আছেন। তারা উদ্ধার কাজের তদারকি করছেন।

বনানীর এফ আর টাওয়ারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফ আর টাওয়ারে আগুন লাগে। ২১ তলা ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে তাদের মধ্যে সাতজন মারা গেছেন।

আগুনে নিহত একজনের লাশ উদ্ধার

এফ আর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন

আটকে পড়াদের বের করে আনা হচ্ছে

দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং

বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার

ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

বনানীর এফ আর টাওয়ারে আগুন

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি