আগুনে নিহত একজনের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১৬:১৪আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৬:২৬

আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে বনানীর এফ আর টাওয়ারের আগুনে নিহত একজনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেলায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের হাসপাতালে একজনের মরদেহ আনা হয়েছে। আহত আরও ২৫ জন এই হাসপাতালে ভর্তি আছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

হাসপাতালের চিকিৎসক মোস্তফা আজিজ সুমন বলেন, ‘আমাদের এখানে আলাদা বার্ন ইউনিট নেই।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রশিদুন নবী বলেন, ‘আমাদের এখানে অনেক রোগী আনা হচ্ছে। আমরা পুরোপুরি সেবা দেওয়ার চেষ্টা করছি। আমরা ব্যস্ত আছি।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফ আর টাওয়ারে আগুন লাগে। ২১ তলা ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস, বিমান ও সেনাবাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: 

এফ আর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন

আটকে পড়াদের বের করে আনা হচ্ছে

দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং

বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার

ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

বনানীর এফ আর টাওয়ারে আগুন

/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’