জামালপুরের ডিসি’র ঘটনা তদন্তে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৮:১৮ আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৮:১৮

আহমেদ কবীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে সরকার। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জনপ্রশান মন্ত্রণালয় থেকে রবিবার (২৫ আগস্ট) জারি করা এক আদেশে এ সব তথ্য জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তদন্ত কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমানকে প্রধান করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের একজন প্রতিনিধি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একজন প্রতিনিধি।

তদন্ত কমিটির সদস্যরা কেউ উপসচিব পদমর্যাদার নিচে হতে পারবেন না। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শৃঙ্খলা অধিশাখার উপসচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আদেশে বলা হয়েছে, কমিটি প্রকাশিত ভিডিওটির সঠিকতা যাচাই করে প্রতিবেদন দাখিল করবে। এছাড়া কমিটি প্রয়োজনে সরেজমিনে পরিদর্শন করবে এবং ভিডিওটি যাচাইয়ের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেবে। তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদনে সুস্পষ্ট মতামত দিতে হবে।

এদিকে জনপ্রসাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আহমেদ কবীরের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তাকে দেওয়া শুদ্ধাচার সনদও প্রত্যাহার করে নেওয়া হবে। প্রতিমন্ত্রী ওই ঘটনাকে অনৈতিক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘সাময়িক বরখাস্ত করা প্রাথমিক শাস্তি, ঘটনার সঙ্গে জড়িত জেলা প্রশাসক ও নারী অফিস সহকারী দুজনের বিরুদ্ধেই চাকরির বিধি মেনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ না করে।’

প্রসঙ্গত, জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে জেলা প্রশাসকের সঙ্গে তার অফিসের এক নারী অফিস সহায়ককে দেখা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তবে, ভিডিওটি সাজানো দাবি করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।
আরও পড়ুন: 
শনিবার গভীর রাতে জামালপুর ছেড়ে যান ডিসি আহমেদ কবীর

জামালপুরের বিতর্কিত ডিসি আহমেদ কবীরকে প্রত্যাহার

জামালপুরের ডিসি প্রত্যাহার হচ্ছেন, নতুন ডিসি আজই

জামালপুরের ডিসির ভিডিও বিতর্ক

/এসআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদ গঠন করলো এনসিপি
১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদ গঠন করলো এনসিপি
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?
একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান