অনৈতিক লেনদেন: হাইকোর্টের দুই কর্মকর্তা বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২০, ০৯:৪০ আপডেট : ২২ আগস্ট ২০২০, ০০:২৫

সুপ্রিম কোর্ট অনৈতিক লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তারা হলেন হাইকোর্ট বিভাগের ঢাকা এফিডেভিট কমিশনার হিসেবে চলতি দায়িত্ব পালনকারী খান মো. সিরাজুল ইসলাম এবং কমিশনার অব এফিডেভিট হিসেবে দায়িত্বরত মো. আব্দুর রশিদ।

শুক্রবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্ব পালনরত অবস্থায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চাকরি বিধিমালা অনুসারে বিভাগীয় মামলা রুজু করা এবং অসদাচরণ, দুর্নীতি এবং অফিস শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের বেঞ্চ ও শাখাগুলোর দুর্নীতি নিয়ে সোচ্চার হয়ে উঠেছেন আদালতের আইনজীবী ও কোর্ট প্রশাসন। এরই ধারাবাহিকতায় কর্মকর্তাদের দুর্নীতি রুখতে অভিযোগ বক্স স্থাপন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আরও পড়ুন-

সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় যা ঘটেছে

সুপ্রিম কোর্ট বারে অভিযোগ বক্স স্থাপন

আদালতে দুর্নীতির আখড়া বেঞ্চ ও সেকশনে

উচ্চ আদালতে দুর্নীতি নির্মূলে সাধারণ আইনজীবীদের আবেদন

/বিআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: ১৯ বছর পর আসামির মৃত্যুদণ্ড
হাফপ্যান্ট পরে মেট্রোস্টেশনে, পুলিশের হেনস্তার শিকার অ্যাথলেট প্রশিক্ষক
সর্বশেষ খবর
নারীকণ্ঠে প্রেমের ফাঁদ, সেনাসদস্য পরিচয়ে ৭ লাখ টাকা হাতিয়ে গ্রেফতার
নারীকণ্ঠে প্রেমের ফাঁদ, সেনাসদস্য পরিচয়ে ৭ লাখ টাকা হাতিয়ে গ্রেফতার
স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের প্রস্তুতি: চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেফতার ৭
স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের প্রস্তুতি: চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেফতার ৭
সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্কের পিছুটান কোথায়?
সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্কের পিছুটান কোথায়?
ডিমের দাম নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন
ডিমের দাম নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?