আ.লীগের কাউন্সিল অধিবেশন আজ, নির্বাচিত হবেন সভাপতি-সাধারণ সম্পাদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ১০:১১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১০:৩১

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করেন শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন আজ। এ দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাউন্সিল অধিবেশন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রায় সাত হাজার কাউন্সিলর এতে যোগ দিচ্ছেন। আজ তাদের মতামতের ভিত্তিতে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে কাউন্সিল অধিবেশন শুরু হওয়ার কথা। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা এতে যোগ দেবেন। কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে শীত উপেক্ষা করে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কাউন্সিলররা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যোগ দিচ্ছেন। বাংলা ট্রিবিউনকে তাদের অনেকেই জানিয়েছেন, দলীয় সভাপতি হিসেবে আবার শেখ হাসিনাকে দেখতে চান নেতাকর্মীরা। এই অভিবেশন থেকে দলের পরবর্তী সাধারণ সম্পাদকও নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার বেলা ৩টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম দিনের সম্মেলন হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন।

কাউন্সিল উপলক্ষে অধিবেশন স্থল ও আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থান নিয়েছেন। একইসঙ্গে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

আরও পড়ুন- 

তৃণমূলের ভাবনায় ভবিষ্যতের আ.লীগ 

জাতীয় সম্মেলনের পরপরই আ.লীগের তৃণমূলের সম্মেলন

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
হাতকড়া নিয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা
সর্বশেষ খবর
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ