তৃণমূলের ভাবনায় ভবিষ্যতের আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৯, ২৩:১৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০০:২৫

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন দলের সভাপতি পদে চান আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। এক্ষেত্রে তারা কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি। তবে দলের ভবিষ্যৎ নেতৃত্বে যিনি দুর্নীতিবিরোধী, সৎ, স্বচ্ছ, যোগ্য, দলের জন্য নিবেদিত, কর্মীবান্ধব এবং মানবিক গুণাবলিসম্পন্ন, এমন নেতৃত্ব চান তৃণমূল নেতাকর্মীরা। শুক্রবার (২০ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে আসা বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন অভিমত জানা গেছে।

প্রসঙ্গত, শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আওয়ামী লীগের দু’দিনব্যাপী সম্মেলন। শুক্রবার উদ্বোধন অনুষ্ঠান হয়। শনিবার বসবে সম্মেলন অধিবেশন। যেখান থেকে দলের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। তবে, বরাবরের মতোই এবারও সভাপতি পদে শেখ হাসিনা নির্বাচিত হচ্ছেন এটা নিশ্চিত। কিন্তু সাধারণ সম্পাদক কে হবেন সেটি এখনও পরিষ্কার নয়।

রাজশাহী থেকে আসা কাউন্সিলর সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন্নেছা তালুকদারের কাছে দলের ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে তার প্রত্যাশা জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সভাপতি হিসেবে দেখতে চাই। আর তার পাশে থেকে সহযোগিতা করার যোগ্যতা আছে এমন ব্যক্তিকে ভবিষ্যতে অন্যান্য পদে চাই। তাকে হতে হবে কর্মীবান্ধব এবং দলের জন্য নিবেদিত।’

সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ চাঁদপুর থেকে ডেলিগেট হয়ে আসা যুবলীগ নেতা আব্দুল বাসেদ বলেন, ‘স্বচ্ছ ও কর্মীবান্ধব নেতার বিকল্প নেই। ভবিষ্যতে এমন নেতা চাই, যাদের কাছে গিয়ে মনের কথা খুলে বলা যাবে। যিনি নিজে দুর্নীতি করবেন না, অন্যের দুর্নীতিকেও প্রাধান্য দেবেন না। তাকে একজন ভালো মানুষ হতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য বঙ্গবন্ধুর যেমন দরদ ছিল, তেমন জনদরদি হতে হবে।’

দলের ভবিষ্যৎ নেতৃত্ব কেমন চান–এমন প্রশ্ন করা হয় দিনাজপুর থেকে আসা স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌহিদুর রহমান সেলিমের কাছেও। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে দলকে বিতর্কিত না হয়ে নেতৃত্ব দিতে পারবেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে সুসংগঠিত করতে পারবেন–এমন নেতৃত্ব চাই। তাকে হতে হবে দুর্নীতিবিরোধী, স্বচ্ছ ইমেজসম্পন্ন, দলের প্রতি নিবেদিত এবং কর্মী-অন্তঃপ্রাণ। যারা নিজ বলয় সৃষ্টি করে, দলের পদ-পদবি ব্যবহার করে স্বার্থ উদ্ধার করেন, এমন নেতাদের দলের নেতৃত্বে দেখতে চাই না।’

ময়মনসিংহ গফরগাঁও থেকে আসা প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে শেখ হাসিনার মতোই চৌকস কাউকে চান। তিনি বলেন, ‘দল শক্তিশালী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। তিনি দেশকে আরও ভালোভাবে গড়তে পারবেন, উন্নয়নের শীর্ষে নিয়ে একটি সমৃদ্ধশালী মর্যাদাসম্পন্ন বাংলাদেশ উপহার দিতে পারবেন।’

আরও পড়ুন...

‘আওয়ামী লীগ সবচেয়ে বড়-শক্তিশালী সংগঠন’

মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু কাজ করে গেছেন: শেখ হাসিনা

/এমএইচবি/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী