জাতীয় সম্মেলনের পরপরই আ.লীগের তৃণমূলের সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৯, ২১:০৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:২২

জাতীয় সম্মেলনের পরপরই আ.লীগের তৃণমূলের সম্মেলন দলের জাতীয় সম্মেলনের পরপরই আওয়ামী লীগের তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায়ের মেয়াদ উত্তীর্ণ সব সংগঠনের সম্মেলন করা হবে। শুক্রবার (২০ ডিসেম্বর) দলের ২১তম জাতীয় সম্মেলনের বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন।

সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ২৯টি জেলা সম্মেলন সম্পন্ন হয়েছে। লক্ষ্য ছিল সব সম্মেলন শেষ করার। এজন্য সম্মেলনের তারিখও ঘোষণা হয়েছিল। কিন্তু জাতীয় সম্মেলন চলে আসায় তা সম্পন্ন করতে পারিনি। এই সম্মেলনের পরপরই তৃণমূলের বাকি সম্মেলনগুলো করবো। তৃণমূল পর্যায়ে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা-জেলা প্রতিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা একটি ছোট সেল করেছি। ডাটাবেজ করে ফেলেছি। এতে প্রতিটি এলাকার তথ্য থাকবে।’

যারা কাউন্সিল করে নতুনভাবে নির্বাচিত হয়ে এসেছেন তাদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা কাউন্সিল করতে পারেননি, আশা করি তারাও দ্রুত সম্পন্ন করবেন। কারণ, কাউন্সিলের মধ্যদিয়ে সংগঠন চাঙা হয়। সংগঠন আরও শক্তিশালী হয়। আমরা সেভাবেই সংগঠনকে এগিয়ে নিতে চাই।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলা রয়েছে। কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণার আগে এর মধ্যে মাত্র একটি জেলার সম্মেলন হয়েছিল। তবে, সম্মেলনের তারিখ ঘোষণার পর গত তিন মাসে আরও ২৮টি জেলার সম্মেলন হয়েছে। বর্তমানে ৪৯টি জেলার সম্মেলন বাকি রয়েছে। সেই সঙ্গে বাকি রয়েছে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সম্মেলন।

/ইএইচএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে