কীর্তিনাশা পদ্মা এখন হবে কীর্তিমান পদ্মা: টিপু মুনশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২২, ১৬:১২আপডেট : ২১ জুন ২০২২, ১৬:১২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পদ্মা ছিল কীর্তিনাশা পদ্মা, এখন হয়ে যাবে কীর্তিমান পদ্মা। এর ওপর দিয়েই তো আমাদের নতুন সফলতা গাঁথা হবে, নতুন ইতিহাস তৈরি হবে। পদ্মা সেতুর নামকরণ নিয়ে অনেকে বলেছেন, শেখ হাসিনার নামে করার জন্য। তিনি বলেন, ‘পাথরে না লিখে হৃদয়ে লেখা হোক না শেখ হাসিনার নাম। পদ্মা সেতু যতদিন থাকবে, আমরা এই নাম হৃদয়ে নিয়েই চলে যাবো। এটাও তার বিশালতা যে, তিনি তার নাম যুক্ত করতে চাননি।’

মঙ্গলবার (২১ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্ব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, ‘‘বঙ্গবন্ধু বলেছিলেন, ‘দাবায় রাখতে পারবা না।’ তার উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একই সুরে বলেছিলেন, ‘বন্ধ করতে পারবা না। বিশ্ব ব্যাংক অনেক কথা বললো, টাকা দিলা না তোমরা কিন্তু আমরা অতিক্রম করবোই।’ যে কথা বঙ্গবন্ধু বলেছিলেন, একইভাবে প্রধানমন্ত্রী বললেন, ‘আমরা অতিক্রম করবোই।’ সেই সাহস, তেজদীপ্ত ঘোষণাই আজকের পদ্মা সেতু। আমরা জানি যে, অর্থনীতিতে বিশাল প্রভাব পড়বে, আমাদের ভাগ্য বদলাবে। এটা নিশ্চিত যে, পদ্মা সেতু আমাদের ভাগ্য পরিবর্তন করবে। এই সাহস দেখিয়ে তিনি আবারও প্রমাণ করেছেন যে, আমরা মাথা নত করার লোক নই। বাঙালি জাতি আমরা আবার গর্বের সঙ্গে বলবো যে, ‘আমাদের দাবায় রাখতে পারবা না।’ এটা কিন্তু কম পাওয়া না।’’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাঙালিকে বলা হয় শংকর শ্রেণির জাতি। সব ভালোকেও ভালো বলতে রাজি না। এই যে পদ্মা সেতু হলো, তারপরও কিন্তু সমালোচনার শেষ নেই। এসব মিলিয়েই বাঙালি। এসব না থাকলে বাঙালি কিনা তা নিয়ে সন্দেহ আছে। এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা এগিয়ে যাবো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও এফবিসিসিআই'র সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ'র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী, এফবিসিসিআই সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, বিএসএমএ চেয়ারম্যান মনোয়ার হোসেন, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজওয়ানুল হক, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জামালউদ্দিন আহমেদ , সিপিডি'র বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান, বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক প্রমুখ।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক