এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী

সাভার প্রতিনিধি
২৮ মে ২০২৬, ২০:০৯আপডেট : ২৮ মে ২০২৬, ২০:০৯

এবার কোরবানির পশুর চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৮ মে) বিকালে সাভারের আমিনবাজার এলাকায় কাঁচা চামড়া ক্রয় ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এবার বেশিরভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। অন্য যেকোনও বছরের তুলনায় বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে। আর ভবিষতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি।

তিনি বলেন, কাঁচা চামড়া মানে ওয়েট ব্লু চামড়া রফতানি করা যায় না। ওয়েট ব্লু চামড়া রফতানি করে যে টাকা পাবেন আর এই চামড়া দিয়ে জুতা বেল্ট বা অন্য কিছু উৎপাদন করে যদি পাঠান বাইরে এর মাঝখানে যে ভেলু যুক্ত হয়।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বেশি বেশি বৈদেশিক মুদ্রা ও কর্মসংস্থান অর্জন। সেই জন্য চামড়া দিয়ে প্রস্তুত পণ্য আমরা রফতানি করতে চাই। আগামী দিনে বাংলাদেশের সব কোরবানির চামড়া যেন সংরক্ষণ করতে পারি সে জন্য সাভারের সিইটিপির সমস্যা দূর করতে পারি, চামড়া যেন নষ্ট না হয়।

মন্ত্রী বলেন, যে সমস্ত জায়গায় চামড়া জড়ো হয় সেখানে সার্বক্ষণিক ভাবে আমাদের লোক কাজ করছে। তাই পাচার হওয়ার কোনও উপায় নেই, যারা চামড়ায় লবণ মাখিয়ে বিক্রি করবেন তারা ভালো দাম পাবেন।

এ সময় তিনি চামড়া ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাদের সঙ্গে চামড়া নিয়ে খোলামেলা কথা বলেন। এদিকে বিকালে থেকে সাভারের বিসিক চামড়া শিল্প নগরী ট্যানারি কারখানাগুলোতে চামড়া প্রবেশ করছে।

/এফআর/
সম্পর্কিত
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ছুটির দিনে ছাতা সঙ্গে রাখবেন? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
ছুটির দিনে ছাতা সঙ্গে রাখবেন? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা
সময়মতো রফতানি আয় দেশে না আনলে মিলবে না ইডিএফ সুবিধা
সময়মতো রফতানি আয় দেশে না আনলে মিলবে না ইডিএফ সুবিধা
উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের
উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ