২৪-২৬ জুন মাওয়াগামী কাভার্ডভ্যান ও ট্রাক চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ২০:১১আপডেট : ২২ জুন ২০২২, ২০:৩০

আগামী শুক্রবার (২৪ জুন) সকাল থেকে রবিবার (২৬ জুন) পর্যন্ত পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত সড়ক ও মহাসড়কে কাভার্ডভ্যান এবং ট্রাক চলাচল নিষিদ্ধ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ ও পুলিশ। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ জুন) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ফারুক হোসেন এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৪ জুন সকাল হতে ২৬ জুন পর্যন্ত পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে কাভার্ডভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ জন্য ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সীগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ড ভ্যান এবং ট্রাকসমূহকে আগামী ২৪ জুন সকাল হতে ২৬ জুন সকাল পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরিতে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সবাইকে এই রুট পরিহার করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের