পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যাওয়া নিয়ে ডিএমপির নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ২০:২৬আপডেট : ২২ জুন ২০২২, ২০:২৬

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী শনিবার (২৫ জুন) মাওয়ায় যেতে নির্দিষ্ট রুট ব্যবহারের নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠানস্থলে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর জন্য অতিথিদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওয়ানা হওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (২২ জুন) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যমের উপপুলিশ কমিশনার ফারুক হোসেন এই তথ্য জন্য জানান।

নির্দেশনাগুলো হলো-

ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকা থেকে আগত আমন্ত্রিত অতিথিদের যাতায়াত রুট:

ঢাকা মেডিক্যাল কলেজ সংলগ্ন চাঁনখারপুল (নিমতলী) মেয়র হানিফ ফ্লাইওভারে প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।

জিরো পয়েন্ট (বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান) থেকে আসা আমন্ত্রিত অতিথিদের গমনাগমন রুট:

জিরো পয়েন্ট-গুলিস্তান আহাদ বক্স সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।

মতিঝিল শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় থেকে আসা আমন্ত্রিত অতিথিদের গমনাগমন রুট:

মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক ক্রসিং হাটখোলা মোড় সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।

কমলাপুর, টিটিপাড়া হতে থেকে আসা আমন্ত্রিত অতিথিদের যাতায়াত রুট:

কমলাপুর, টিটিপাড়া ক্রসিং-গোলাপবাগ মোড়-ইনগেট সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।

অনুষ্ঠানস্থলে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানোর উদ্দেশ্যে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ঢাকা মহানগরী হতে যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী