প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন মাওয়া প্রান্তে সুইসে হাত রেখে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উদ্বোধন করেন (ছবি: ফোকাস বাংলা)
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বঙ্গবন্ধুর ম্যুরাল ও উদ্বোধনী ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল (ছবি: ইয়াসিন কবির জয়)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধন-খাম ও সিলমোহর উন্মোচন করেন (ছবি: ইয়াসিন কবির জয়)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট উন্মোচন করেন। এ সময় ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির (ছবি: ইয়াসিন কবির জয়)
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মা সেতুর একটি রেপ্লিকা উপহার দেয় নির্মাণকারী প্রতিষ্ঠান (ছবি: ইয়াসিন কবির জয়)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোল দিয়ে গাড়ি নিয়ে প্রথম যাত্রী হিসেবে পদ্মা সেতুতে প্রবেশ করেন (ছবি: ইয়াসিন কবির জয়)
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী গাড়ি (ছবি: ইয়াসিন কবির জয়)
পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল (ছবি: ইয়াসিন কবির জয়)
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় পতাকা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর নয়নাভিরাম প্রদর্শনী (ছবি: আইএসপিআর)
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ বিমান বাহিনীর নয়নাভিরাম ফ্লাইপাস্ট (ছবি: আইএসপিআর)
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৫ জুন মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভার সামনে ছিল ‘আমরা পারি’ প্রতিপাদ্য সংবলিত জাতীয় পতাকা দিয়ে সাজানো নৌকা (ছবি: ইয়াসিন কবির জয়)
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৫ জুন মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ইয়াসিন কবির জয়)