‘শিশুদের কথা শুনতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৬, ১৬:৪২আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৬:৪২

শিশুদের মাঝে আব্দুন নূর তুষার শিশুদের মানসিক বিকাশের জন্য তাদের মূল্যায়ন করতে হবে; তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা আগামী দিনের কাণ্ডারি, তাদের উপেক্ষা করে সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়।

সোমবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সিটিটিউটে শিশুদের নিয়ে ‘নেটওয়ার্ক অব ইন্টারন্যশনাল চাইল্ড স্পন্সর অর্গানাইজেশন ইন বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব বলেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। সেভ দ্যা চিলড্রেন, একশন এইড, এডুকো, প্ল্যান ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ভিশন ও এফএইচ- এই ছয়টি এনজিও মিলে ‘নেটওয়ার্ক অব ইন্টারন্যশনাল চাইল্ড স্পন্সর অর্গানাইজেশন ইন বাংলাদেশ’ গঠিত। অনুষ্ঠানে প্রায় অর্ধশত শিশু অংশ নেয়। আন্তর্জাতিক শিশু-অধিকার সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের স্লোগান ছিল, 'থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো।'

অনুষ্ঠানে আব্দুন নূর তুষার শিশুদের সামনে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা জানি না আজকের এই শিশু আগামীতে কী হতে যাচ্ছে। ফলে শিশুদের সঠিক যত্ন নিলে তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা সম্ভব।’ তিনি বলেন, ‘শিশুরা ভুল করবে, এটা সংশোধন করে দেওয়ার দায়িত্ব বড়দের। ভুলের জন্য শাস্তি দিলে তাদের নতুন কিছু করার আগ্রহ নষ্ট হয়ে যায়।’

অনুষ্ঠানে শিশুরা নিজেদের ইচ্ছার কথা তুলে ধরে। পাঁচ বছর বয়সী তানিয়া বলে, ‘আমি ডাক্তার হবো। আমার ইচ্ছা মানুষের সেবা করা।’

এর আগে সকালে রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারে শিশুদের সৌর জগৎ নিয়ে থ্রিডি চলচ্চিত্র দেখানো হয়।

/সিএ/এআরএল/

আরও পড়ুন: 

চিকিৎসায় নোবেল পেলেন জাপানের ইয়োশিনোরি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম