চিকিৎসায় নোবেল পেলেন জাপানের ইয়োশিনোরি

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৬, ১৫:৫৬আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৬:৩৮
image

ইয়োশিনোরি চিকিৎসায় এ বছরের নোবেল পুরস্কার জিতে নিলেন জাপানের নাগরিক ইয়োশিনোরি ওহসুমি। সোমবার (৩ অক্টোবর) নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
নোবেল কমিটি থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অটোফাজি আবিষ্কারের স্বীকৃতি হিসেবে ইয়োশিনোরিকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। অটোফাজি হলো শরীরের কোষগত উপাদানের ভাঙন ও তা পুনর্ব্যবহারযোগ্য করার একটি প্রক্রিয়া। নোবেল কমিটির মতে, ইয়োশিনোরির কাজটি গুরুত্বপূর্ণ। কেননা, ক্যান্সার থেকে শুরু করে পারকিনসন্স পর্যন্ত রোগগুলোর ক্ষেত্রে শরীরে কী ধরনের পরিবর্তন হয় তা বুঝতে তার গবেষণাটি সহায়তা করে।  কেননা, অটোফাজি প্রক্রিয়াটি নিয়ন্ত্রণকারী জিন শনাক্ত করতে পেরেছেন এ অধ্যাপক। এ জিনগুলোতে কোনও সমস্যা হলেই যে রোগ সৃষ্টি হয় তাও দেখিয়েছেন তিনি।  
উল্লেখ্য ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে ১০৭ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ম্যালেরিয়া ও মৌসুমী রোগের চিকিৎসায় অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর তিন বিজ্ঞানীকে চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবার এককভাবেই নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাচ্ছেন ইয়োশিনোরি। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে