মিম ও সোহম অভিনীত প্রথম ছবি ‘ব্ল্যাক’। গত সপ্তাহে (২৭ নভেম্বর) ভারতের ১১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) এটি বাংলাদেশে মুক্তি পেয়েছে ৭৩টি এবং কলকাতায় চলছে ৭৫টি প্রেক্ষাগৃহে।
ভারতের দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয় ‘ব্ল্যাক’। এটি পরিচালনা করেছেন রাজা চন্দ। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিম। তিনি বলেন, ‘আজ (শুক্রবার) থেকে একসঙ্গে দুই বাংলায় চলছে আমার ছবিটি। ভাবতেই ভালো লাগছে।’
তবে দুই বাংলায় ছবিটি একসঙ্গে মুক্তি পেলে আরও খুশি হতেন মিম। বললেন, ‘তেমনটা হলে আমি ও সোহম মিলে দুই বাংলার প্রেক্ষাগৃহে ছবিটির প্রচারণায় অংশ নিতে পারতাম। আমাদের তেমন পরিকল্পনাই ছিল। অথচ এখন সোহম ওখানে আর আমি এখানে। সব পরিকল্পনা ভেস্তে গেল।’
সোহম-মিম ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ভারতের দুই শক্তিমান খলনায়ক আশীষ বিদ্যার্থী ও রজতাভ দত্ত। কলকাতায় গেল সপ্তাহে ছবিটির বানিজ্যিক খবর খুব একটা ভালো না হলেও অনেকেই বলছেন, দুই বাংলাতেই মিম-সোহম জুটির রসায়ন ভালোই আওয়াজ তুলবে।
/এস/এমএম/




