চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ

বিনোদন রিপোর্ট
০৪ জুন ২০২৬, ১৬:৫৬আপডেট : ০৪ জুন ২০২৬, ২০:০১

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় সংঘটিত চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন ফারুক ও তার স্ত্রী। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। 

এর আগে গত ২৬ মে রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুর এলাকার ববির স্থায়ী বাসায় এই চুরির ঘটনা ঘটে। শুটিংয়ে বাইরে থাকার সময় বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে নগদ অর্থসহ প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয় বলে অভিযোগ করেন ববি।

চুরির ঘটনায় ববি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, চোরদের সাধারণ চোর হিসেবে দেখার সুযোগ নেই; তারা সংঘবদ্ধ ও পেশাদার অপরাধী। তিনি জানান, চুরির সময় তার বাবার দেওয়া স্মৃতিবিজড়িত প্রায় ৩০-৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান ঘড়ি খোয়া যায়।

তিনি আরও বলেন, “ঈদের মাত্র দুই দিন আগে আমার জীবনে এই ঘটনা গভীর কষ্ট হয়ে এসেছে। বাবার স্মৃতি হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করে ববি বলেন, গ্রেফতার ও আংশিক স্বর্ণ উদ্ধারের জন্য তিনি কৃতজ্ঞ। তবে এখনও অধিকাংশ স্বর্ণালংকার উদ্ধার হয়নি বলে জানান তিনি। বাকি সম্পদ উদ্ধারে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন ববি।

এর আগে পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

/আরএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর