স্বর্ণের দাম আবার কমলো, ভরিতে ৪৪৩২ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুন ২০২৬, ১১:২৩আপডেট : ১১ জুন ২০২৬, ১১:২৩

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। 

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়।   

এর আগের কয়েক দফার সমন্বয়েও সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। গত ২ জুন ২২ ক্যারেটের ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, ৬ জুন ৫ হাজার ৪৮১ টাকা এবং ১০ জুন ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়। ফলে চার দফায় মোট কমেছে ১৯ হাজার ৭৭১ টাকা। 

নতুন দর (ভরিপ্রতি)

নতুন দরে—

২২ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা (কমেছে ৪,৪৩২ টাকা)

২১ ক্যারেট: ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা (কমেছে ৪,১৯৯ টাকা)

১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা (কমেছে ৩,৫৫৮ টাকা)

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা (কমেছে ২,৯১৬ টাকা) 

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে—

২২ ক্যারেট রুপা: ৪,৮৪১ টাকা (কমেছে ৫৮ টাকা)

২১ ক্যারেট: ৪,৬০৭ টাকা (কমেছে ৫৯ টাকা)

১৮ ক্যারেট: ৩,৯৬৬ টাকা (কমেছে ৫৮ টাকা)

সনাতন পদ্ধতি: ২,৯৭৪ টাকা (কমেছে ৫৯ টাকা) 

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় তেজাবী সোনার দামের পরিবর্তনের কারণেই এই সমন্বয় করা হয়েছে। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
সোনার গহনা বানাতে খরচ কমবে
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
বাজেটের পর ভরিতে কত কমতে পারে স্বর্ণের দাম
সর্বশেষ খবর
মেক্সিকো-কানাডার পর এবার যুক্তরাষ্ট্রে জ্বললো বিশ্বকাপের আলো
মেক্সিকো-কানাডার পর এবার যুক্তরাষ্ট্রে জ্বললো বিশ্বকাপের আলো
সমুদ্রের তলদেশে প্রাচীন তিমির কবরস্থানে প্রাণের মেলা
সমুদ্রের তলদেশে প্রাচীন তিমির কবরস্থানে প্রাণের মেলা
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প