বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৬, ০২:৫০আপডেট : ০৪ জুন ২০২৬, ০২:৫০

বিদ্যুতের দাম ও সঞ্চালন চার্জ বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে দেশের স্টিল মিল মালিক ও সিএনজি স্টেশন মালিকরা। তারা বলছেন, নতুন মূল্যহার শিল্প ও জ্বালানি খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে এবং উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ) এক বিবৃতিতে জানায়, বিদ্যুতের গড় দাম ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং সঞ্চালন চার্জ প্রায় ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধিতে উৎপাদন ব্যয় আরও বাড়বে। ব্যাংক ঋণের উচ্চ সুদ, টাকার অবমূল্যায়ন, জ্বালানির মূল্যবৃদ্ধি ও নির্মাণ খাতের মন্দার মধ্যে নতুন মূল্যহার শিল্পখাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

অন্যদিকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলেন, গত কয়েক বছরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে প্রতি ঘনমিটার সিএনজি উৎপাদনে অতিরিক্ত ১ টাকা ৬০ পয়সা ব্যয় বেড়েছে। নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোয় বর্তমান ৮ টাকার কমিশনের বড় অংশই বিদ্যুৎ বিল পরিশোধে চলে যাবে। তাই কমিশন কমপক্ষে ৬ টাকা বাড়ানোর দাবি জানান তিনি।

সংগঠনটির দাবি, ২০১৫ সালের পর একাধিকবার বিদ্যুতের দাম বাড়লেও সিএনজি স্টেশন মালিকদের কমিশন সমন্বয় করা হয়নি। ফলে বাড়তি পরিচালন ব্যয়ের কারণে অনেক স্টেশন লোকসানে পরিচালিত হচ্ছে।

/এসএনএস/এফআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি