‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জুন ২০২৬, ০৪:৩৯ আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:৪৪

ফিফা প্রীতি ম্যাচে এই প্রথমবার ইউরোপের মাঠে ইউরোপের দল সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করে দলকে জিতিয়েছেন তপু বর্মণ। এরই সঙ্গে কোচ থমাস ডুলিরও অভিষেক হলো জয় দিয়ে। ম্যাচ শেষে তাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৬৫ বছর বয়সী কোচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডুলি লিখেছেন, ‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটল! বাংলাদেশের জন্য ২–১ গোলের এক দারুণ জয়, আর পুরো ম্যাচ জুড়েই ছিল লড়াই, বিশ্বাস ও হৃদয়ের সর্বোচ্চ উজাড় করে দেওয়া এক পারফরম্যান্স।’

সান মারিনোর মাঠ ছিল আজ বাংলাদেশি দর্শকে ঠাসা। পুরো সময়জুড়ে তারা লাল-সবুজ দলকে মাতিয়ে রাখেন। তাদেরও ধন্যবাদ জানিয়েছেন ডুরি। তিনি লিখেছেন, ‘আপনাদের শক্তি ছিল সত্যিই অবিশ্বাস্য। প্রথম মিনিট থেকে শুরু করে শেষ বাঁশি বাজা পর্যন্ত আপনাদের আওয়াজ, আবেগ আর অবিরাম সমর্থন আমাদের দলকে এক বাড়তি শক্তি জুগিয়েছে। কঠিন মুহূর্তগুলোতে আপনারা আমাদের লড়াই চালিয়ে যেতে সাহায্য করেছেন।’

কোচ আরও লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আপনারা আমাদের সামনে এগিয়ে নিয়েছেন। আর শেষ পর্যন্ত, এই জয় আমাদের সবার। খেলোয়াড়রা পুরো ৯০ মিনিট জুড়ে আপনাদের সেই সমর্থন টের পেয়েছে, যা মাঠের খেলায় এক বিশাল পার্থক্য গড়ে দিয়েছে। আপনাদের এই গভীর আবেগের জন্য ধন্যবাদ। আপনাদের এই বিশ্বাসের জন্য ধন্যবাদ।’

বাংলাদেশ ফুটবলের পাশে এভাবে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে জার্মান বংশোদ্ভূত এই মার্কিন কোচ লিখেছেন, ‘একসঙ্গে মিলে আমরা এভাবেই অসম্ভবকে সম্ভব করে যাবো।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল হজমের পর বাফুফের চোখ খুলবে কি?
ইন্দোনেশিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
মামলার তদন্তে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এসআই প্রত্যাহার 
মামলার তদন্তে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এসআই প্রত্যাহার 
সামরিক সহযোগিতা জোরদারে দুই দিন বৈঠক হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
সামরিক সহযোগিতা জোরদারে দুই দিন বৈঠক হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
মেট্রোরেলে এমআরটি লাইন-১ ও ৫ রুটের চারটি নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত
মেট্রোরেলে এমআরটি লাইন-১ ও ৫ রুটের চারটি নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত
৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিলো যুবদল  
৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিলো যুবদল  
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’