বান্দরবানে ৮০টি বার্মিজ গরু আটক

বান্দরবান প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৩, ১৫:০৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৫:০৮

বান্দরবানের আলীকদমের ৩নং নয়াপাড়া ইউনিয়নের শিরঝিরি এলাকা থেকে ৮০টি বার্মিজ গরু আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার সময় আলীকদমের শিরঝিরি থেকে এসব গরু আটক করা হয়।

পুলিশ ও বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিজিবির একজন কর্মকর্তা, ৪০ জন সদস্য এবং পুলিশের তিন সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যাটালিয়ন সদর থেকে সাত কিলোমিটার দক্ষিণে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের কয়ারঝিরির পাশে শিরঝিরি থেকে ৮০টি বার্মিজ গরু আটক করা হয়।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম বলেন, ‘আটক ৮০টি গরুর আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা। গরুগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরে আনা হয়েছে।’

এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি