মাদক মামলায় ১৩ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭

দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর মো. রায়হান (৩৮) নামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে নওগাঁর ধামইরহাট উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রায়হান জয়পুরহাট জেলার ধলাহার এলাকার ওছিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাটের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রায়হান ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪৮০ বোতল ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক হয়। পরবর্তী সময়ে র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে। এরপর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায় সে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ২৯ আগস্ট জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত রায়হানকে যাবজ্জীবন সাজা দিলে তাকে গ্রেফতার করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যথাযথ আইনি ব্যবস্থা নিতে আসামিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
হেল্পার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
মাদক সংক্রান্ত সাইবার অপরাধও আসছে শাস্তির আওতায়
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে তাকেও জেলে পাঠানো হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
কুনহার গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
দ্বিতীয়ার্ধে লড়েও পারলো না স্কটল্যান্ড, সাইবারির দ্রুততম গোলেই মরক্কোর জয় 
দ্বিতীয়ার্ধে লড়েও পারলো না স্কটল্যান্ড, সাইবারির দ্রুততম গোলেই মরক্কোর জয় 
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার