মায়ের সঙ্গে ঘুরতে যাওয়া শিশুর প্রাণ গেলো মোটরসাইকেলচাপায়

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ১২:০১আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২:০১

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অলওয়েদার সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলচাপায় ইত্যাদি আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. মোস্তফা ও অপর আরোহী গুরুতর আহত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত ইত্যাদি আক্তার উপজেলা সদরের খান ঠাকুরদিঘি পাড়া এলাকার আশরাফ আলীর মেয়ে। অভিযুক্ত মোটরসাইকেলচালক মোস্তফা ভৈরব উপজেলার চণ্ডিবের এলাকার তাহের মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার কাস্তুল ইউনিয়নের অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় শিশুটি মায়ের সঙ্গে ঘুরতে যায়। সে মায়ের সঙ্গে সড়কের এক পাশে অবস্থান করছিল। ঘটনার সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল এসে শিশুটিকে ধাক্কা দিলে সে ছিটকে সড়কের মাঝে পড়ে যায়। পরে বিপরীত দিক থেকে আসা আরেকটি বেপরোয়া মোটরসাইকেল মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাওরের পানি থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মোটরসাইকেলটির চালক ও অপর আরোহী আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
স্বজনের মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন নিজেই
প্রবাসী স্বামীকে বিদায় জানাতে গিয়ে লাশ হলেন স্ত্রী
সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের ২১৩.৫৬ কোটি টাকা সহায়তা
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা