স্বজনের মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন নিজেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ১২:২৪আপডেট : ১৮ জুন ২০২৬, ১২:২৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বজনের মরদেহ দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মো. কাশেম মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কাশেম মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কাশেম মিয়া সিএনজিচালিত অটোরিশায় বিজয়নগরে যাওয়ার পথে আখাউড়া উপজেলার খড়মপুর বাইপাস চৌরাস্তা এলাকায় পৌঁছালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এতে অটোরিশায় থাকা যাত্রী কাশেম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে কাশেমের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিকট আত্মীয়ের মেয়ের মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ দেখতে যাচ্ছিলেন কাশেম। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। দুর্ঘটনার পর সিএনজিচালক ও ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত করা হয়নি। দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরকে/
সম্পর্কিত
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ: টেঁটাবিদ্ধ আরেক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩
প্রবাসী স্বামীকে বিদায় জানাতে গিয়ে লাশ হলেন স্ত্রী
সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের ২১৩.৫৬ কোটি টাকা সহায়তা
সর্বশেষ খবর
কুড়িগ্রামে ট্রাক উল্টে রেললাইনে, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ
কুড়িগ্রামে ট্রাক উল্টে রেললাইনে, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ
হাইতির বিপক্ষে কৌশল বদলাতে পারেন ব্রাজিলের কোচ 
হাইতির বিপক্ষে কৌশল বদলাতে পারেন ব্রাজিলের কোচ 
সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছালো ১২৭ বারের মতো 
সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছালো ১২৭ বারের মতো 
পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের ফিটনেসসহ সব কাগজই ছিল মেয়াদোত্তীর্ণ
পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের ফিটনেসসহ সব কাগজই ছিল মেয়াদোত্তীর্ণ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা