মাদারীপুরে আগুনে পুড়লো ১২ দোকান

মাদারীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ১২:৫৯আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১২:৫৯

মাদারীপুরে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার দিনগত রাত ৩টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে টেকেরহাট বন্দরের মকবুল মিনার খাবার হোটেল থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় কমপক্ষে ১২টি দোকান ও গুদাম। সেগুলোর মধ্যে পাটের গুদাম এবং ডেকোরেটর, কাপড়, ফার্মেসি ও মুদি দোকান রয়েছে।

ব্যবসায়ীদের দাবি, এ আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে কোটি টাকার বেশি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানি কবির শেখ বলেন, ‘গভীর রাতে হঠাৎ আগুন লাগার খবর পাই। কিন্তু আসতে আসতেই সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার মুদি মালের দোকান ছিল। দুটি ফ্রিজসহ সব মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
আগুনে নিভে গেলো একই পরিবারের ৪ জনের প্রাণ
খুলনা সিটি মেডিক্যাল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধারকাজ চলমান
খুলনা সিটি মেডিক্যাল হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
সর্বশেষ খবর
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
নামাজের কথা বলে পালিয়ে যাওয়া ‘বিএনপি নেতা’ গোলাম আজম গ্রেফতার  
নামাজের কথা বলে পালিয়ে যাওয়া ‘বিএনপি নেতা’ গোলাম আজম গ্রেফতার  
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা