খুলনা সিটি মেডিক্যাল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধারকাজ চলমান

খুলনা প্রতিনিধি
১২ জুন ২০২৬, ০০:৩২আপডেট : ১২ জুন ২০২৬, ০২:১৬

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রাত ১২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। তবে এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। হাসপাতালের বাইরে রোগীর স্বজনদের উদ্বেগ-উৎকণ্ঠা ও হাহাকার দেখা গেছে। অনেকে নিজ নিজ স্বজনের খোঁজে হাসপাতাল চত্বরে অপেক্ষা করছেন।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করেছে। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১২টায় সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ পর্যন্ত কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে।

রোগীর স্বজন মেহেদী হাসান বলেন, “খুলনা সিটি মেডিকেলে আগুন লাগার পর ভেতরে থাকা শত শত রোগী ও স্বজন আতঙ্কিত হয়ে পড়েন। আগুন নিভে গেলেও পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। আমার মা ১০ তলার সিসিইউতে ভর্তি আছেন। তার কোনও খোঁজ পাচ্ছি না। সবাই দোয়া করবেন।”

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে হাসপাতাল ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়া দ্রুত ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত নিচে নেমে আসেন, আবার কেউ কেউ ভবনের উঁচু তলায় আশ্রয় নেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

/এএম/ 
সম্পর্কিত
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে