বান্দরবানে ২৬ রাবারশ্রমিককে অপহরণের ঘটনায় গ্রেফতার ৪

বান্দরবান প্রতি‌নি‌ধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২

বান্দরবানের লামায় সম্প্রতি ২৬ শ্রমিক‌কে অপহরণের ঘটনার জ‌ড়িত থাকার অভিযো‌গে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে জেলা পুলিশ সুপার (এসপি) শহিদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– থানচি উপজেলার রেমাক্রি এলাকার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন; রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জেকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালিতে ২৬ রাবারশ্রমিককে অপহরণ করা হয়। প‌রে তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীরা ছে‌ড়ে দেয়। এর পর থেকে অপহরণকারীদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জ‌ড়িত থাকার অভি‌যো‌গে লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে এ চার জন‌কে গ্রেফতার করা হয়।

বান্দরবানের পুলিশ শহিদুল্লাহ কাওছার জানান, অভিযানে চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সহযোগী অন্য সদস্যদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে উপজেলার সরই ইউপিতে গত ১৪ জানুয়ারি ৭ জন তামাক চাষি, ১ ফেব্রুয়ারি ৭ জন কাঠুরে এবং সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালি থে‌কে ২৬ রাবার শ্রমিকসহ এক মা‌সে ৪০ জ‌নেরও বে‌শি শ্রমিককে অপহর‌ণের ঘটনা ঘ‌টে‌ছে। পরে তারা সবাই মুক্তিপণ দি‌য়ে ফিরে আসেন।

/এমএএ/
সম্পর্কিত
লামার টংকাবতীতে সেনা অভিযান, আটক ৯
পাহাড় ধসের আশঙ্কা, বান্দরবানের লামায় ৬০ রিসোর্ট বন্ধ ঘোষণা
রিসোর্টে কিশোরীকে ধর্ষণ ও অপহরণের ঘটনায় দুজন গ্রেফতার
সর্বশেষ খবর
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি