লামার টংকাবতীতে সেনা অভিযান, আটক ৯

বান্দরবান প্রতি‌নি‌ধি
২০ জুন ২০২৫, ১৪:২০ আপডেট : ২০ জুন ২০২৫, ১৪:২০

বান্দরবানের লামার টংকাবতীর পুনর্বাসন চাকমাপাড়া এবং ইমানুয়েল ত্রিপুরাপাড়া এলাকায় আলীকদম সেনা জোনের সাঁড়াশি অভিযানে আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএসের (মূল) ৯ জন সক্রিয় সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তা‌দের কাছ থে‌কে ৪টি দে‌শীয় গাদা বন্দুক, ২‌টি ব্যারেল, ৩টি ছুরি, ১টি ইউনিফর্মের নিচের অংশ, ২ জোড়া বুট, ১টি ট্যাব, ২টি মোবাইল ফোন এবং ইলেকট্রিক তার জব্দ করা হ‌য়ে‌ছে।

আটকরা হলেন- আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্প রঞ্জন চাকমা (৪৫), জ্যোতি বিকাশ চাকমা (২৮), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) এবং জুয়েল ত্রিপুরা (২৬)। শুক্রবার (২০ জুন) ভোর সা‌ড়ে ৫টার সময় এ ঘটনা ঘ‌টে।

সেনাবা‌হিনী জানায়, বান্দরবান রিজিয়ন সদর দফতরের নির্দেশে ভোর সা‌ড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের সেনাসদস্যরা জোন উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদের নির্দেশনায় এক‌টি অভিযান পরিচালনা করে। এ সময় লামার টংকাবতীর পুনর্বাসন চাকমাপাড়া এবং ইমানুয়েল ত্রিপুরাপাড়া এলাকায় আলীকদম সেনা জোনের সাঁড়াশি অভিযানে আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএসের (মূল) ৯ জন সক্রিয় সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তা‌দের কাছ থে‌কে ৪টি দে‌শীয় গাদা বন্দুক, ২‌টি ব্যারেল, ৩টি ছুরি, ১টি ইউনিফর্মের নিচের অংশ, ২ জোড়া বুট, ১টি ট্যাব, ২টি মোবাইল ফোন এবং ইলেকট্রিক তার জব্দ করা হ‌য়ে‌ছে।

নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ ও সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়ানোর মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

আলীকদম সেনা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ পাহাড়ি সন্ত্রাসীদের সকল প্রকার চাঁদা প্রদান হতে বিরত থাকার এবং সন্ত্রাসীগোষ্ঠী চাঁদা চাওয়ার সঙ্গে সঙ্গে আলীকদম সেনা জোনকে অবহিত করার জন্য এলাকাবাসী‌কে অনুরোধ করেন।

তিনি বলেন, ‘আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম এবং লামা এলাকায় কোনও প্রকার চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনী সকল প্রকার চাঁদাবাজি এবং যেকোনও ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সদা তৎপর। অবৈধ অস্ত্রধারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’

এদি‌কে, উদ্ধার অস্ত্র এবং অন্যান্য আলামত জব্দ করে আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়াম
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
সিইসির পদত্যাগ নিয়ে আবারও উত্তপ্ত ভারত, যন্তর মন্তরে আটক ৭০০
সর্বশেষ খবর
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন