পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে হত্যা: মূল হোতা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ১৫:৪০আপডেট : ১৯ জুন ২০২৫, ১৫:৪২

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনার ‘মূল হোতা’ গোলাম প্রামাণিককে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৮ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

গ্রেফতার গোলাম প্রামাণিক ওই গ্রামের মৃত আবদুর রহমান প্রামাণিকের ছেলে। র‌্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, একটি হত্যাকাণ্ডের পর পুলিশের ওপর হামলা করে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার সন্দিগ্ধ প্রধান অভিযুক্ত এই গোলাম প্রামাণিক। তাকে গ্রেফতার করে বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামে অপর একজনকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নিতে চায়।

এ সময় প্রায় হাজারখানেক মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাত জন পুলিশ সদস্যও আহত হন। এ ঘটনায় এক হাজার ২০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার