রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ১৬:৪৫আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৬:৪৫

রাজশাহীর বাগমারায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলার প্রধান আসামি সোহানকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব-৫। শনিবার (১১ অক্টোবর) র‍্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তাহেরপুর চৌকিরপাড়া এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহান বাগমারা থানার তাহেরপুর চৌকিরপাড়া এলাকার স্বপনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহান কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকে বিয়ের আশ্বাস দিয়ে  সহপাঠী ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। গত ১৭ আগস্ট তরুণী বিয়ের কথা তুললে সোহান বিয়ে করতে অস্বীকার করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে সোহানকে প্রধান আসামি করে বাগমারা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ সিপিএসসি রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দুই এপিপির নিয়োগ বাতিল, কারণ শিবির নেতা জিসান
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে তাকেও জেলে পাঠানো হবে: আইনমন্ত্রী
ধর্ষণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মামলার পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
কুনহার জোড়া গোলে এগিয়ে ব্রাজিল
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার