বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫, ২২:২০আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ২২:৫৬

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামের পাশের বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া শিশুরা হলো– দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামের মাইন্না বাড়ির আবুল কালামের ছেলে মিশকাত (৫), মাসুক মিয়ার ছেলে মাহিন (৬) এবং সাত্তার মিয়ার ছেলে তানিল মিয়া (৫)।

এলাকাবাসী জানান, বিকালে তিন শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশে বিলের পানিতে পড়ে যায়। পরে তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বিলের পানিতে মিশকাত ও মাহিনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তানিলের মরদেহ উদ্ধার করেন।

মাহিনের চাচা মোবারক হোসেন বলেন, ‘প্রতিদিনের মতোই ওরা তিন জন খেলছিল। কখন যে পানিতে পড়ে গেলো, কেউ বুঝতেই পারেনি। অনেক খোঁজাখুঁজির পর বিলে তাদের পাওয়া যায়।’

দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একই গ্রামের তিন শিশুর মৃত্যু খুবই মর্মান্তিক। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
এবার শাস্তির মুখে পড়তে যাচ্ছে আদ-দ্বীন কর্তৃপক্ষ
আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
লেকে গোসলে নেমে এক পরিবারের ৩ জনের মৃত্যু
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা