এবার শাস্তির মুখে পড়তে যাচ্ছে আদ-দ্বীন কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুন ২০২৬, ১৭:৩০ আপডেট : ১৬ জুন ২০২৬, ১৮:১৭

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতি করেছে সরকার। এবার আদ-দ্বীন কর্তৃপক্ষও শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দ্বীন হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা যায়নি। অক্সিজেন প্রবাহের জন্য ভেন্টিলেশন ব্যবস্থাও ছিল না হাসপাতালটিতে। নবজাতকদের শ্বাসকষ্ট হলেও কোনও ডাক্তার তখন দায়িত্বে ছিলেন না। ডেকে ডাকলেও নার্সদের সাড়া মেলেনি।

তিনি বলেন, অল্প সময়ের ব্যবধানে যে হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে, সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব।

সাখাওয়াত হোসেন আরও বলেন, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়। স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও জবাবদিহিতার সংকট রয়েছে, তা দূর করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

এ সময় স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।

তবে ডাক্তার ও নার্সদের সহযোগিতায় সরকার হামের বিরুদ্ধে শক্ত দেয়াল তৈরি করতে সক্ষম হয়েছে বলে জানান সাখাওয়াত হোসেন।

সেইসঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সব ডাক্তারের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হক।

এছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহীন রহমান চৌধুরী ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা।

অনুষ্ঠানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক হাসপাতাল সম্পর্কিত একটি উপস্থাপনা প্রদান করেন।

/এসও/এম/এমওএফ/
সম্পর্কিত
‘স্বাস্থ্য খাতে এমন পরিবর্তন আসবে, যাতে একটা রোগীকেও ভারতে যেতে না হয়’
হঠাৎ হাসপাতালে গিয়ে ১২ চিকিৎসককে পেলেন না স্বাস্থ্যমন্ত্রী, ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা
ওষুধ কিনতে সমস্যা, এক মাকে ১০০০ টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
মা হারালেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ
মা হারালেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
৫৪ বছরেও রাভিনার ত্বকের উজ্জ্বলতা অটুট, ভরসা ঘরোয়া উপাদানে
৫৪ বছরেও রাভিনার ত্বকের উজ্জ্বলতা অটুট, ভরসা ঘরোয়া উপাদানে
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল