ট্রাকচাপায় মৃত্যুর পর ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের সড়ক অবরোধ

রাজশাহী প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯

রাজশাহীতে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পরে উত্তেজিত জনতা রাজশাহী-নাটোর মহাসড়কের চৌদ্দপাই এলাকায় অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তারা সড়ক অবরোধ করেন। এতে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হলে বিকল্প পথে যানবাহন চলাচল করেছে।

এর আগে রাত ৭টা ৫৫ মিনিটে পবা উপজেলার শ্যামপুর চেয়ারম্যানের মোড়ে ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শহিদুলের। তিনি শ্যামপুর পশ্চিমপাড়া সাইদের মোড়ের আল শেখের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

স্থানীয়রা জানান, এশার নামাজের পরে শহিদুল বাড়ি যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় তাকে বালুবোঝাই একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের রাজশাহী-নাটোর মহাসড়কের চৌদ্দপাই এলাকার ফায়ার সার্ভিসের সামনে সড়ক অবরোধ করে।

এ সময় তারা ট্রাক আটক এবং চালকের শাস্তির দাবি করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এমনভাবে চলতে থাকে প্রায় আধাঘণ্টা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক ফাঁকা করে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘ট্রাকের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল। ১০টা ২০ মিনিটের দিকে তারা চলে যায়। এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।’

কাটাখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘নিহতের পরিবার থানায় এসেছিল। তারা কোনও অভিযোগ করতে চাননি। তারা নিহতের মরদেহ দেয়নি। তারা কোনও অভিযোগ করবে না বলে লিখিত দিয়ে গেছে।’

এদিকে, রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় পিষ্ট হয়ে সাদ আলী (১০) নামে এক শিশু প্রাণ হারিয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের লিলিহল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর ক্ষুব্ধ লোকজন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

নিহত সাদ আলীর বাবার নাম লিয়াকত আলী লিটন। তিনি একজন এনজিওকর্মী। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুরে মোটরসাইকেলযোগে শিশু সাদ আলী ও তার বাবা লিয়াকত আলী লিটন আমচত্বর এলাকা থেকে কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। তারা লিলিহল মোড়ে পৌঁছানোর পর পেছন দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সাদ আলী মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। মুহূর্তের মধ্যে একই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক দ্রুত গাড়িটি নিয়ে সটকে পড়ে।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী বলেন, ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

দুপুর দেড়টা থেকে পৌনে ৩টা পর্যন্ত মহাসড়ক অবরুদ্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয় বলেও জানান ওসি।

 

/এমএএ/
সম্পর্কিত
প্রবাসী স্বামীকে বিদায় জানাতে গিয়ে লাশ হলেন স্ত্রী
সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের ২১৩.৫৬ কোটি টাকা সহায়তা
ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত
সর্বশেষ খবর
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি