দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি
০২ জুন ২০২৬, ১১:৩২আপডেট : ০২ জুন ২০২৬, ১১:৩২

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে রাঙামাটিতে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সোমবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ হয়। এতে বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভের কারণে সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। পরে সন্ধ্যা ৬টার দিকে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। তিনি দাবি করেন, দীপেন দেওয়ান সুস্থভাবে দায়িত্ব পালন করছিলেন এবং তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি দীপেন দেওয়ানের পদত্যাগপত্র পুনর্বিবেচনা করে তাকে মন্ত্রিসভায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ইতিহাস গড়েন। নির্বাচন-পরবর্তী গত ১৭ ফেব্রুয়ারি গঠিত নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। দায়িত্ব গ্রহণের সাড়ে তিন মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণে সোমবার পদত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

/এমএএ/
সম্পর্কিত
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি