মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে

খুলনা প্রতিনিধি
০৪ জুন ২০২৬, ০৯:২১আপডেট : ০৪ জুন ২০২৬, ০৯:২১

বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের পুকুরের কুমিরটিকে খুলনার পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। বুধবার বেলা সোয়া ১টায় এটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে আনা হয়। এর আগে বেলা ১২টায় বাগেরহাট মাজার দিঘি থেকে ধরা হয় কুমিরটিকে।

খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ ডিএফও নির্মল পাল বলেন, ‘কুমিরটিকে নিয়ে তার টিম বেলা সোয়া ১টায় খুলনা পৌঁছে। এখানে রেসকিউ সেন্টারে কুমিরের জন্য নির্ধারিত স্থানে ছাড়া হয়। প্রথম দিন কোনও খাবার দেওয়া হয়নি। কয়েকদিন খাবার না দিয়ে তার ক্ষুধার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তার শারীরিক অবস্থাও দেখা হবে। এর মধ্যে সিদ্ধান্ত অনুযায়ী কুমিরটি স্থানান্তর করা হবে। এটাকে গাজীপুর বা কক্সবাজারের দুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তর করা হতে পারে। সুন্দরবনের করমজল পয়েন্টে না রাখার সিদ্ধান্ত হয়েছে। এটি মিষ্টিপানির কুমির, তার জন্য উত্তম পরিবেশ নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘এর আগে খাবার টোপ দিয়ে কুমিরটি আয়ত্বে এনে রশির ফাঁদ মুখে আটকে। বেলা ১২টার দিকে ধরা হয়। এরপর প্রয়োজনীয় প্রসেস করে এটাকে খাঁচাবন্দি করা হয়।’

ফাতেমা (৭) নামে এক শিশুকে টেনে নেওয়ার পর দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার দিঘিতে থাকা কুমিরটিকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। মাজারে আসা দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মঙ্গলবার (২ জুন) রাত ১০টায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
মাজারের দিঘির কুমিরকে নেওয়া হচ্ছে পুনর্বাসন কেন্দ্রে
সর্বশেষ খবর
তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ: ‘গ্রাম্য ডাক্তার’ আটক 
তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ: ‘গ্রাম্য ডাক্তার’ আটক 
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় আজ, হতে পারে সর্বোচ্চ শাস্তি 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন