চিকিৎসার জন্য গিয়ে মৃত্যু হলো হোটেলের আগুনে

কুমিল্লা প্রতিনিধি
০৫ জুন ২০২৬, ১৫:৫১আপডেট : ০৫ জুন ২০২৬, ১৬:১০

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরে আবাসিক হোটেলে আগুনের ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নূরুল আমিন সোহাগ (৪৭) নামে ওই ব্যক্তি  কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

শুক্রবার সোহাগের আত্মীয় হুমায়ুন কবির পাটোয়ারী জানান, ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে নয়াদিল্লিতে চিকিৎসার জন্য গিয়ে ওই হোটেলে উঠেছিলেন সোহাগ। আগুনে তার ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়। বোন ও ভগ্নিপতির অবস্থাও সংকটাপন্ন। 

নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত নূরুল আমিন সোহাগের মরদেহ দেশে পাঠানোর ব্যাপারে সব ধরনের সহায়তা করা হবে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেই পরিবারের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। আমাদের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’

বুধবার সকালে মালভিয়া নগরের ওই হোটেলে আগুন লাগে। এ ঘটনায় আহত আট বাংলাদেশির মধ্যে তিন জনের অবস্থা গুরুতর ছিল। বৃহস্পতিবার আহত নুরুল আমিনের মৃত্যু হয়। রাতে ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে  এ তথ্য জানিয়েছে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। এ নিয়ে আগুনে বাংলাদেশের একজনসহ বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।

/এমএএ/
সম্পর্কিত
শাহজালালে কার্গোতে আগুন: বারবার ‘শর্ট সার্কিট’, দায় কার?
সম্পত্তি হাতিয়ে নিতে ১৪০০ কিমি পাড়ি দিয়ে অধ্যাপককে হত্যা
উত্তরখানে আগুনের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ জুন, ২০২৬)
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
দুই লাখ ৪০ হাজার টাকা দিলেন, তবু সাত দিনেও মুক্তি মেলেনি
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়